দেশ
img

কাশির ওষুধ কিনতেও এবার প্রেসক্রিপশন বাধ্যতামূলক!

কাশির সিরাপ বা টনিক কিনতে গেলেই আর হবে না। এবার থেকে কিছু ওষুধ কিনতে বাধ্যতামূলক হতে চলেছে চিকিৎসকের প্রেসক্রিপশন। কী বদল আনল কেন্দ্র? ওষুধের অপব্যবহার রুখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।এখন থেকে ১২ শতাংশের বেশি অ্যালকোহলযুক্ত কফ সিরাপ ও টনিক কিনতে ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক।তবে এই নিয়ম শুধুমাত্র ৩০ মিলিলিটারের বেশি বোতলের ক্ষেত্রে প্রযোজ্য। ছোট বোতলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।এই সিদ্ধান্তের জন্য Drugs Rules, 1945-এ সংশোধন করেছে কেন্দ্র। পাশাপাশি, মেডিক্যাল স্টোরগুলিকে এই ধরনের ওষুধ বিক্রির রেকর্ড অন্তত ৩ বছর সংরক্ষণ করতে হবে।সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে কাশির সিরাপ ও টনিকের অপব্যবহার অনেকটাই কমবে এবং ওষুধ বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে। কবে থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম? আর কোন কোন ওষুধ এর আওতায় পড়বে? সেই বিস্তারিত নির্দেশিকার দিকেই এখন নজর সবার। ওষুধের অপব্যবহার রুখতে কেন্দ্রের নতুন নিয়ম