ত্রিপুরা
img

বিজনেস কনক্লেভে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন

দুদিনের বিজনেস কনক্লাভে বিনিয়োগের নতুন দিগন্ত। কত টাকার বিনিয়োগের প্রস্তাব এলো? রাজ্যের শিল্প ও কর্মসংস্থান নিয়ে কী বড় বার্তা দিলেন শিল্প দপ্তরের সচিব কিরণ গিত্তে? 
রাজ্যে শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সংস্থার আগ্রহের কথা জানালেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বিজনেস কনক্লাভে বিভিন্ন শিল্পগোষ্ঠী ও বিনিয়োগকারীদের কাছ থেকে উল্লেখযোগ্য বিনিয়োগের আগ্রহ ও একাধিক প্রস্তাব এসেছে। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি জানান।কিরণ গিত্তে বলেন, সরকারের লক্ষ্য শুধু বিনিয়োগ আনা নয়, সেই বিনিয়োগকে বাস্তবায়নের মাধ্যমে নতুন শিল্প, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ তৈরি করা। প্রশাসনের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।তিনি আরও জানান, কনক্লাভে স্বাক্ষরিত বিভিন্ন সমঝোতা স্মারক এবং বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলি ধারাবাহিকভাবে কাজ করবে। এতে আগামী দিনে রাজ্যে শিল্পায়নের গতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এখন প্রশ্ন—এই বিনিয়োগের প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবে রূপ নেয়, সেটাই হবে আগামী দিনের সবচেয়ে বড় নজরকাড়া বিষয়।