
চাকরির প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল নেওয়ার অভিযোগ। সেই টাকা ফেরত চাইতেই দা দিয়ে হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পূর্ব থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য বলদাখাল এলাকায়। আগরতলার বলদাখাল এলাকার সুনীল পালের বাড়িতে একই বাড়িতে ভাড়ায় থাকতেন জমির উদ্দিন ও কামাল খান। একজন পেশায় ড্রাইভার, অন্যজন রাজমিস্ত্রি।অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কামাল খানের কাছ থেকে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল নেন জমির উদ্দিন। পরে দীর্ঘদিন চাকরির কোনো ব্যবস্থা না হওয়ায় টাকা ও মোবাইল ফেরত চান কামাল।এরপরই দু'জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসার একপর্যায়ে দা দিয়ে হামলা চালান জমির উদ্দিন। গুরুতর জখম হন কামাল খান।স্থানীয়দের খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কামাল খানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও হামলার অভিযোগ উঠেছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্তের বক্তব্য এখনও জানা যায়নি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। চাকরির প্রতিশ্রুতি, নাকি পরিকল্পিত প্রতারণা? ৫০ হাজার টাকার লেনদেনের নেপথ্যে কী লুকিয়ে আছে? অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলেই মিলতে পারে সেই উত্তর। ৫০ হাজার টাকা ফেরত চাইতেই রক্তাক্ত হামলার অভিযোগ