ত্রিপুরা
img

বৃষ্টিতে ভাঙল অসহায় পরিবারের ঘর

টানা বৃষ্টিতে মুহূর্তেই ভেঙে পড়ল এক অসহায় পরিবারের একমাত্র মাথা গোঁজার ঠাঁই। অসুস্থ স্বামী, দুই মেয়ে নিয়ে এখন কোথায় থাকবে পরিবার? মুখ্যমন্ত্রীর কাছে নতুন ঘরের আবেদন জানালেন গৃহবধূ। 
অসুস্থ স্বামী, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে এই ঘরেই বসবাস করছিল পরিবারটি। এখন মাথার উপর নেই নিরাপদ ছাদ।পরিবারের অভিযোগ, প্রবল বৃষ্টিতে ঘরটি সম্পূর্ণ ভেঙে পড়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালান বিক্রমজিৎ দাসের স্ত্রী। বর্তমান পরিস্থিতিতে নতুন ঘর নির্মাণ করা তাঁদের পক্ষে একেবারেই সম্ভব নয়।তাই রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে একটি নতুন ঘরের আবেদন জানিয়েছেন পরিবারটি। সরকারের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়ে তাঁরা বলেন, নিরাপদ আশ্রয় ছাড়া পরিবারের ভবিষ্যৎ এখন অন্ধকার।
প্রশাসনের সাহায্য কি পৌঁছাবে এই অসহায় পরিবারের কাছে? এখন সেই আশাতেই দিন গুনছে বিক্রমজিৎ দাসের পরিবার।