ত্রিপুরা
img

মহিন্দ্রা শোরুম ঘিরে বিস্ফোরক অভিযোগ

তেলিয়ামুড়ার একটি মহিন্দ্রা ই-রিক্সা শোরুমকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। গ্রাহক হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, রেজিস্ট্রেশন বিলম্ব, বিক্রয়োত্তর পরিষেবার দুরবস্থা—এরই মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শোরুম চত্বর। তেলিয়ামুড়ার নেতাজি নগরের একটি মহিন্দ্রা ই-রিক্সা শোরুমকে ঘিরে শুক্রবার বিক্ষোভে ফেটে পড়েন বহু ই-রিক্সা চালক। তাঁদের অভিযোগ, বিক্রির সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হয় না, সার্ভিসিংয়ে চরম ভোগান্তি, অতিরিক্ত অর্থ আদায়, বিল না দেওয়া এবং রেজিস্ট্রেশনে দীর্ঘ বিলম্বের শিকার হচ্ছেন তাঁরা। ক্ষুব্ধ চালকরা শোরুমে গিয়ে জবাবদিহি চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে ফোনে ভয়ভীতি ও চাপ দেওয়ার অভিযোগও উঠেছে। তবে, এই সমস্ত অভিযোগের বিষয়ে শোরুম কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগ একাধিক... কিন্তু তদন্তে সত্যিই কি প্রমাণ হবে গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ? এবার নজর প্রশাসনের পদক্ষেপে। গ্রাহক বিক্ষোভ, সাংবাদিককে হুমকির অভিযোগে তোলপাড় তেলিয়ামুড়া