
ডায়াবেটিস রোগীদের জন্য বড় সুখবর। প্রতিদিন ইনসুলিন নেওয়ার ঝামেলা কমতে চলেছে। এবার ভারতে এসেছে এমন এক নতুন ইনসুলিন, যা নিতে হবে সপ্তাহে মাত্র একবার। কী এই নতুন ব্যবস্থা? জানুন বিস্তারিত। ডায়াবেটিস চিকিৎসায় নতুন অধ্যায়ের সূচনা। ভারতে প্রথমবার চালু হয়েছে নতুন প্রজন্মের বেসাল ইনসুলিন। এই ইনসুলিনের সবচেয়ে বড় সুবিধা—আগের মতো প্রতিদিন নয়, সপ্তাহে মাত্র একবার ইনজেকশন নিলেই চলবে।বিশেষজ্ঞদের মতে, এতে রোগীদের চিকিৎসা মেনে চলা আরও সহজ হবে। পাশাপাশি, নিয়মিত ইনসুলিন নেওয়ার চাপও অনেকটাই কমবে।শুধু তাই নয়, এই নতুন ইনসুলিনের ডোজের খরচও আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কম হতে পারে। ফলে রোগীদের আর্থিক বোঝাও কিছুটা হালকা হবে বলে আশা করা হচ্ছে। সপ্তাহে মাত্র একবার ইনসুলিন—ডায়াবেটিস চিকিৎসায় এই পরিবর্তন কতটা কার্যকর প্রমাণিত হবে? এখন সেই দিকেই নজর চিকিৎসক ও লক্ষ লক্ষ রোগীর। নতুন এই প্রযুক্তি কি বদলে দেবে ডায়াবেটিস চিকিৎসার ভবিষ্যৎ? উত্তর দেবে সময়। রোজ নয়, সপ্তাহে একবার ইনজেকশনেই নিয়ন্ত্রণে ডায়াবেটিস!