দেশ
img

স্ক্রিনশটে আর মিলবে না ট্রেনযাত্রার ছাড়! রেলের নতুন কড়া নিয়ম

ট্রেনে ওঠার আগে শুধু টিকিট থাকলেই আর হবে না! মোবাইলে থাকা স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা টিকিট দেখিয়ে এবার আর যাত্রা করা যাবে না। ভারতীয় রেলের নতুন অ্যাডভাইজরিতে বদলে গেল গুরুত্বপূর্ণ নিয়ম। কী সেই নিয়ম? জানুন এই প্রতিবেদনে। রেলযাত্রীদের জন্য বড় সতর্কবার্তা। RailOne অ্যাপের মাধ্যমে বুক করা Unreserved টিকিট এখন শুধুমাত্র সেই রেজিস্টার্ড মোবাইল ফোনেই বৈধ, যেখান থেকে টিকিট কাটা হয়েছে।অর্থাৎ, টিকিটের স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা কপি বা অন্য কারও মোবাইলে থাকা টিকিট আর গ্রহণযোগ্য হবে না।শুধু তাই নয়, যাত্রার সময় সঙ্গে রাখতে হবে টিকিট বুক করা মোবাইল ফোন এবং একটি বৈধ ফটো আইডি কার্ড। টিকিট পরীক্ষক চাইলে এই দু'টিই দেখাতে হবে।রেল জানিয়েছে, এই নিয়ম না মানলে টিকিট অবৈধ বলে গণ্য হতে পারে। পাশাপাশি জরিমানা বা প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ারও বিধান রয়েছে। তাই ট্রেনে ওঠার আগে একবার অবশ্যই দেখে নিন—RailOne অ্যাপ, টিকিট বুক করা আসল মোবাইল এবং ফটো আইডি কার্ড সঙ্গে রয়েছে তো? নইলে যাত্রাপথেই পড়তে পারেন বড় সমস্যায়। ভবিষ্যতে রেল কি আরও কড়া ডিজিটাল নিয়ম আনতে চলেছে? এখন সেই দিকেই নজর যাত্রীদের।
RailOne টিকিটে বদল, সঙ্গে না থাকলে হতে পারে জরিমানা