দেশ
img

চাকরি-সম্পত্তির লোভে মাকে খুন করল মেয়ে?

সরকারি চাকরি আর সম্পত্তির লোভ—আর সেই লোভেই নিজের মাকে খুনের অভিযোগ! রাজস্থানের জয়পুরে প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। প্রথমে যেটিকে সড়ক দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল, তদন্তে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। রাজস্থানের জয়পুরে সামনে এসেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুলিশের দাবি, সরকারি চাকরি ও সম্পত্তির লোভে নিজের মাকেই খুনের ছক কষেন এক তরুণী। অভিযোগ, পরিকল্পনা বাস্তবায়নে ভাড়াটে খুনি নিয়োগ করা হয়।মৃতা নীরজ শর্মা জয়পুরের একটি আদালতের লোয়ার ডিভিশন ক্লার্ক ছিলেন। গত ৩ জুলাই ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা মনে হলেও, সিসিটিভি ফুটেজ ও তদন্তে সামনে আসে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।পুলিশ জানিয়েছে, প্রায় সাত লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করা হয়েছিল। ঘটনায় মৃতার মেয়ে আয়ুশি শর্মা-সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও একজন অভিযুক্ত পলাতক। একটি 'দুর্ঘটনা'র আড়ালে লুকিয়ে ছিল কি ঠান্ডা মাথার হত্যার ছক? পলাতক অভিযুক্ত ধরা পড়লেই সামনে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য। ভাড়াটে খুনি দিয়ে দুর্ঘটনার ছদ্মবেশে পরিকল্পিত খুন