দেশ
img

সিমনায় তিপরা মথায় ২৫১ জনের যোগদান

ত্রিপুরার রাজনীতিতে ফের দলবদলের চর্চা। সিমনায় অনুষ্ঠিত যোগদান সভায় বিজেপি ছেড়ে তিপরা মথায় যোগ দিলেন ২৫১ জন। উপস্থিত ছিলেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা, রবীন্দ্র দেববর্মা-সহ দলের শীর্ষ নেতৃত্ব। সিমনা বিধানসভা কেন্দ্রের কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো তিপরা মথার যোগদান সভা।দলের দাবি, এদিন বিজেপি ছেড়ে ২৫১ জন ভোটার ও সমর্থক তিপরা মথায় যোগদান করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা, রবীন্দ্র দেববর্মা এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।নবাগতদের স্বাগত জানিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে এলাকায় তিপরা মথার সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতারা আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও দেন। এই যোগদানের প্রভাব স্থানীয় রাজনীতিতে কতটা পড়বে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।