ত্রিপুরা
img

উদয়পুর স্টেশনে পনেরো কেজি গাঁজা উদ্ধার

নিয়মিত তল্লাশি অভিযানেই বড়সড় সাফল্য জিআরপি-র। উদয়পুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকা তিনটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হলো প্রায় ১৫ কেজি গাঁজা। 
রবিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় উদয়পুর রেল স্টেশনে সন্দেহজনক তিনটি পরিত্যক্ত ব্যাগ নজরে আসে জিআরপি থানার পুলিশের।ব্যাগগুলিকে সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গেই তল্লাশি চালানো হয়। আর তাতেই বেরিয়ে আসে প্রায় ১৫ কেজি গাঁজা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্টেশন চত্বরে।ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও, পুলিশের প্রাথমিক অনুমান, তল্লাশি অভিযান টের পেয়ে পাচারকারীরা ব্যাগ ফেলে আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়।পরে বিষয়টি রাধাকিশোরপুর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া গাঁজাগুলি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে থানায় নিয়ে যায়।পুলিশের দাবি, এই গাঁজার চালান কোথা থেকে এসেছিল, কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্টেশন এলাকায় নজরদারি ও নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
স্টেশনে ফেলে যাওয়া এই তিনটি ব্যাগ কি বড় কোনও মাদক পাচারচক্রের সূত্র? পলাতক কারবারিরা কবে ধরা পড়বে? সেই উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ।