ত্রিপুরা
img

জিবি ইস্যুতে গণধর্না

জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র। এই সিদ্ধান্ত প্রত্যাহার এবং হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নয়নের দাবিতে এবার গণধর্নায় বসল সর্ব ভারতীয় পঞ্চায়েত পরিষদ, ত্রিপুরা রাজ্য কমিটি। রবিবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় সর্ব ভারতীয় পঞ্চায়েত পরিষদ, ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত হয় গণধর্না। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিত সিনহা-সহ সংগঠনের একাধিক নেতা-কর্মী।ধর্নামঞ্চ থেকে বক্তারা অভিযোগ করেন, জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দেওয়া উচিত।বিক্ষোভকারীদের দাবি, জিবি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ান নিয়োগ করতে হবে। পাশাপাশি আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলে সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বিষয়েও তারা ভাবছে। প্রাইভেট প্র্যাকটিসের সিদ্ধান্ত ঘিরে বিতর্কের মাঝেই স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের দাবিতে সরব বিরোধীরা। এবার এই দাবির জবাবে সরকারের অবস্থান কী হয়, সেদিকেই নজর রাজ্যবাসীর। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব বিরোধীরা