ত্রিপুরা
img

নাবালিকা নির্যাতনে ধর্মনগরে বিজেপির প্রতিবাদ র‍্যালি

১১ বছরের এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল ধর্মনগর। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামল বিজেপি। 
প্রদেশ বিজেপির নির্দেশে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী, মহিলা মোর্চা, যুব মোর্চা এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক জহর চক্রবর্তী, জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস-সহ দলের একাধিক নেতা-নেত্রী।সভায় বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের আহ্বানও জানান।তাঁদের বক্তব্য, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ রুখতে সমাজের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
এই ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।