ত্রিপুরা
img

শিক্ষা-কর্মসংস্থানের দাবিতে সরব ডিওয়াইএফআই আজ

শিক্ষা, কর্মসংস্থান এবং নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে কনভেনশনে সরব হলো ডিওয়াইএফআই। সদর বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ আহ্বান। 
শিক্ষা ও কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে—লড়াই তীব্র করুন, ডিওয়াইএফআই-এর সদস্য হোন—এই স্লোগানকে সামনে রেখে সদর বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত হলো এক কনভেনশন।কনভেনশনে শিক্ষা, কর্মসংস্থান, যুব সমাজের বিভিন্ন সমস্যা এবং নেশামুক্ত সমাজ গড়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা বলেন, যুবসমাজকে সুস্থ ও সচেতন রাখতে শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।সভা থেকে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজ গঠনের কাজে এগিয়ে আসার আবেদনও জানান নেতৃত্ব।
শিক্ষা, কর্মসংস্থান ও নেশামুক্ত সমাজের দাবিতে এই আহ্বান কতটা সাড়া ফেলবে যুবসমাজের মধ্যে? আগামী দিনের কর্মসূচির দিকেই এখন নজর।