
ভারতের পাসপোর্টের আন্তর্জাতিক অবস্থানে সামান্য ধাক্কা। গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এ এক ধাপ পিছিয়ে ১২৫তম স্থানে নেমেছে ভারত। তবে আশার খবরও রয়েছে—জীবনযাত্রার মানের সূচকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এ এক ধাপ পিছিয়ে ভারতের স্থান হয়েছে ১২৫। যদিও ২০২১ সালের তুলনায় এখনও দুই ধাপ এগিয়ে রয়েছে ভারত।ভারতীয় পাসপোর্টে ২৬টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়। তবে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহি-সহ একাধিক দেশে এখনও ভিসা বাধ্যতামূলক।এই সূচকে ভ্রমণের সুবিধার পাশাপাশি বিনিয়োগ ও জীবনযাত্রার মানও বিবেচনা করা হয়। ভ্রমণ সুবিধায় ভারত পিছোলেও, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার মতো সূচকে উন্নতির কারণে জীবনযাত্রার মানে ভারতের অবস্থান আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। ভ্রমণে কিছুটা পিছিয়ে, কিন্তু জীবনযাত্রার মানে এগিয়ে—ভারতের পাসপোর্ট নিয়ে এমনই মিশ্র ছবি তুলে ধরেছে গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৬। ভ্রমণে ধাক্কা, জীবনযাত্রার মানে উন্নতি