ত্রিপুরা
img

শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তীতে ছাত্র সম্মেলন আগরতলায়

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় আয়োজিত হল বিশেষ ছাত্র সম্মেলন। ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে আয়োজিত হয় ছাত্র সম্মেলন। ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র-যুবদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি, বিধায়ক অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পাশাপাশি যুব মোর্চার রাজ্য সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্ব।বক্তব্য রাখতে গিয়ে নেতারা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। ছাত্রদের উদ্দেশে ভবিষ্যৎ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। যুব সমাজকে দেশ গঠনে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তাও দেন বক্তারা।
এই ছাত্র সম্মেলন কি তরুণ প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নতুন প্রভাব ফেলবে? নাকি সামনে আসবে আরও বড় রাজনৈতিক কর্মসূচি? নজর এখন সেদিকেই।