ত্রিপুরা
img

বাইক ভাঙচুরে চাঞ্চল্য, তৎপর পুলিশ প্রশাসন

রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব। ঘরের সামনে রাখা মোটরবাইক ভাঙচুরের পাশাপাশি উধাও ব্যাটারি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরের বাঁধেরপার এলাকায়। 
কৈলাসহর পুরপরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের বাঁধেরপার এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা দয়াময় দাসের দাবি, বাড়ির সামনে রাখা তাঁর মোটরবাইকটি ভাঙচুর করা হয়েছে এবং বাইকের ব্যাটারিও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।জানা গেছে, এলাকায় বাঁধ সংস্কারের কাজ চলায় তিনি বাইকটি বাড়ির ভেতরে রাখতে পারেননি। বাধ্য হয়ে প্রতিদিনের মতো বাইকটি ঘরের সামনেই রেখে দেন। পরদিন সকালে উঠে দেখেন, বাইকের সিট খোলা, বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত এবং ব্যাটারিটি নেই।ঘটনার পর দয়াময় দাস একই এলাকার তিনজনের নাম উল্লেখ করে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
রাতের অন্ধকারে কারা চালাল এই তাণ্ডব? অভিযোগে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মিলবে কি প্রমাণ? এখন সেই দিকেই নজর তদন্তকারীদের।