
লাইট হাউজের নির্মাণকাজ দ্রুত শেষ করা, বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার, সামাজিক ভাতা, পরিশ্রুত পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার উন্নয়ন-সহ একাধিক দাবিতে রামনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে লাইট হাউজের নির্মাণকাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি অস্বাভাবিক হারে বাড়ানো বিদ্যুৎ মাশুল অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানান তাঁরা।এছাড়াও সামাজিক ভাতা দ্রুত প্রদান, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বন্ধ টিউবওয়েল পুনরায় চালু করা এবং নর্দমা নিয়মিত পরিষ্কারের দাবিও তোলা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, এই সমস্যাগুলির কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।মিছিল শেষে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা দ্রুত দাবিগুলি পূরণের আহ্বান জানান ।