ত্রিপুরা
img

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদের আদর্শে কর্মীদের ঐক্যের ডাক আজ

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সদর জেলা কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হল। লঙ্কামুড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। 
কর্মসূচিতে দলীয় কার্যকর্তাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, পশ্চিম জেলা সভাপতি বিশ্বজিৎ শীল, গোমতী মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ, সদর জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ এবং দেশগঠনে তাঁর অবদান তুলে ধরেন। পাশাপাশি দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।এদিন কার্যকর্তাদের উদ্দেশে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বার্তা দেওয়া হয়। আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয় সম্মেলনে।
এই কার্যকর্তা সম্মেলন কি আগামী দিনের সাংগঠনিক কর্মসূচিতে নতুন গতি আনবে? নাকি শিগগিরই আসতে চলেছে আরও বড় রাজনৈতিক বার্তা? এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।