ত্রিপুরা
img

শান্তিরবাজারে কঠোর ট্রাফিক চেকিং অভিযান

সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে শান্তিরবাজারে বিশেষ অভিযান চালাল প্রশাসন। মহকুমা মোটর ভেহিকেল ইন্সপেক্টর ও শান্তিরবাজার থানার পুলিশের যৌথ উদ্যোগে চলে এই ট্রাফিক চেকিং। 
শনিবার শান্তিরবাজার নাকা পয়েন্টে যৌথভাবে বিশেষ ট্রাফিক চেকিং অভিযান পরিচালনা করে মহকুমা মোটর ভেহিকেল ইন্সপেক্টর ও শান্তিরবাজার থানা পুলিশ।অভিযান চলাকালীন বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, বিমা, পলিউশন সার্টিফিকেটসহ একাধিক নথিপত্র খতিয়ে দেখা হয়। পাশাপাশি হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের উপরও কড়া নজরদারি চালানো হয়।ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে দুর্ঘটনা রোধে সকল চালককে সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।
এই কড়া অভিযান কি ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনবে? নাকি আগামী দিনে আরও বড় পদক্ষেপ দেখা যাবে? নজর এখন প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকে।