ত্রিপুরা
img

উত্তর ত্রিপুরার স্বাস্থ্যব্যবস্থা খতিয়ে দেখলেন যুগ্ম সচিব

উত্তর ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি ও পরিকাঠামো খতিয়ে দেখতে জেলা সফরে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ  উত্তর ত্রিপুরা জেলা সফরে এসে পৌঁছান ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।সফরকালে জেলার স্বাস্থ্য পরিষেবা, হাসপাতালের পরিকাঠামো, বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পের অগ্রগতি এবং পরিষেবার মান নিয়ে পর্যালোচনা করেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক চাঁদনী চন্দ্রান, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক হালদার-সহ স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।জেলা প্রশাসনের আশা, কেন্দ্রের এই উচ্চপর্যায়ের পর্যালোচনার মাধ্যমে উত্তর ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও জনমুখী করে তোলার ক্ষেত্রে নতুন দিশা মিলবে। কেন্দ্রের এই উচ্চপর্যায়ের সফরের পর উত্তর ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় কী কী পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর জেলা প্রশাসন ও সাধারণ মানুষের। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কী কী নির্দেশ? উত্তর ত্রিপুরা সফরে কেন্দ্রের শীর্ষ আধিকারিক।