
রাজধানীর চন্দ্রপুর রেশন বাগান এলাকায় বড়সড় সড়ক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি যাত্রীবাহী অটো। সংঘর্ষের জেরে শিশুসহ অন্তত ৫ থেকে ৬ জন গুরুতর আহত হন। ঘটনাস্থলে পৌঁছে দমকল ও উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে জিবিপি হাসপাতালে পাঠায়। শুক্রবার চন্দ্রপুর রেশন বাগান এলাকায় আচমকাই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি যাত্রীবাহী অটো। সংঘর্ষের শব্দে আশপাশের মানুষ ছুটে এসে দেখেন, অটোগুলি দুমড়ে-মুচড়ে গেছে এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েছেন।স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিশুসহ অন্তত ৫ থেকে ৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও প্রাথমিকভাবে জানা গেছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। কী কারণে এই সংঘর্ষ, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। মুহূর্তের অসাবধানতায় বড়সড় দুর্ঘটনা। তবে এই সংঘর্ষের নেপথ্যে আসল কারণ কী? তদন্তের পরই মিলবে সেই উত্তর। আপাতত আহতদের শারীরিক অবস্থার দিকেই নজর প্রশাসনের।মুহূর্তে রক্তাক্ত রাস্তা! শিশুসহ একাধিক আহত, কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা?