দেশ
img

৫২ হাজার কোটির সমরাস্ত্রে সিলমোহর ভারতের

অপারেশন সিঁদুরের পর আরও বড় প্রতিরক্ষা সিদ্ধান্ত কেন্দ্রের। চিন ও পাকিস্তানের চ্যালেঞ্জ মাথায় রেখে প্রায় ৫২ হাজার কোটি টাকার অত্যাধুনিক সমরাস্ত্র কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। সেনার হাতে আসছে কামিকাজে ড্রোন, গাইডেড মিসাইল-সহ একাধিক আধুনিক যুদ্ধ সরঞ্জাম। চিন ও পাকিস্তানের নিরাপত্তা চ্যালেঞ্জের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল প্রায় ৫২ হাজার কোটি টাকার অত্যাধুনিক সমরাস্ত্র কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।এই তালিকায় রয়েছে কামিকাজে ড্রোন, গাইডেড মিসাইল, অ্যান্টি-ড্রোন সিস্টেম, সামুদ্রিক নজরদারি ড্রোন এবং উচ্চ-উচ্চতায় নজরদারির আধুনিক প্রযুক্তি। অপারেশন সিঁদুরের পর প্রতিরক্ষা আধুনিকীকরণ ও আত্মনির্ভরতার ওপর আরও জোর দিচ্ছে নয়াদিল্লি।বিশেষজ্ঞদের মতে, কামিকাজে ড্রোন লক্ষ্যবস্তুর উপর দীর্ঘক্ষণ নজর রেখে নির্ভুল আঘাত হানতে সক্ষম। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তি ভারতের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।ভারতের প্রতিরক্ষা ভাণ্ডারে যুক্ত হচ্ছে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তি। তবে এই নতুন সমরাস্ত্র ভবিষ্যতের নিরাপত্তা সমীকরণ কতটা বদলে দেবে? এখন সেদিকেই নজর প্রতিরক্ষা মহলের। কামিকাজে ড্রোন থেকে গাইডেড মিসাইল—কতটা বাড়বে ভারতের সামরিক শক্তি?