
ই-রিকশা ও বৈদ্যুতিক গাড়ির নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। ব্যাটারি দূর থেকে নিয়ন্ত্রণের আশঙ্কায় একাধিক অ্যাপ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে গুগল ও অ্যাপেলকে। ই-রিকশা ও অন্যান্য বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি দূর থেকে নিয়ন্ত্রণ বা নিষ্ক্রিয় করার আশঙ্কায় সাতটি অ্যাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।সরকারি সূত্রের দাবি, এই অ্যাপগুলির অপব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট কিছু বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি দূর থেকেই বন্ধ করে দেওয়া সম্ভব হতে পারে। সেই আশঙ্কা থেকেই গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে সংশ্লিষ্ট অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।বাতিলের তালিকায় থাকা অ্যাপগুলির মধ্যে রয়েছে BAT-BMS নামে একটি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ। এটি মূলত ব্লুটুথ-সক্ষম লিথিয়াম ব্যাটারির চার্জ, ভোল্টেজ, তাপমাত্রা ও অন্যান্য তথ্য পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। তবে এর সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। এই পদক্ষেপের পর বৈদ্যুতিক গাড়ির নিরাপত্তা আরও জোরদার হবে, নাকি সামনে আসবে আরও নতুন প্রযুক্তিগত চ্যালেঞ্জ—এখন সেদিকেই নজর। ই-রিকশার ব্যাটারি দূর থেকে নিয়ন্ত্রণের আশঙ্কা, সাতটি অ্যাপ সরাতে গুগল-অ্যাপেলকে নির্দেশ।