দেশ
img

নির্বাচন ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি

দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইল ইন্ডিয়া জোট। বিরোধীদের এই পদক্ষেপকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।  ওই চিঠিতে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং নির্বাচন পরিচালনা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছে।ছয় পাতার এই চিঠিতে ২৩টি বিরোধী দল এবং এক নির্দল সাংসদের স্বাক্ষর রয়েছে। ইন্ডিয়া জোটের বাইরে থাকা আম আদমি পার্টি ও ডিএমকেও এই চিঠিতে সমর্থন জানিয়েছে।বিরোধীদের অভিযোগ, দেশের নির্বাচন প্রক্রিয়া ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে এবং বহু ক্ষেত্রে ভোটের ফলাফল জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাচ্ছে না। পাশাপাশি, নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে।অন্যদিকে, এই চিঠিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় বিচারব্যবস্থার সরাসরি হস্তক্ষেপ চাওয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে অস্বীকার করার সামিল। নির্বাচন নিয়ে শুরু হওয়া এই নতুন রাজনৈতিক বিতর্ক কোন দিকে মোড় নেয়, আর এই চিঠির প্রেক্ষিতে কী পদক্ষেপ হয়—এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবি, পাল্টা কড়া আক্রমণ বিজেপির।