
ত্রিপুরার রেল যোগাযোগে যুক্ত হলো নতুন মাইলফলক। উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা-করিমগঞ্জ রুটের প্রথম মেমো ট্রেন পরিষেবা। দেখুন এই প্রতিবেদন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে রবিবার আগরতলা-করিমগঞ্জ রুটে প্রথম মেমো ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।আগরতলা রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. প্রফেসর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, স্থানীয় বিধায়িকা মীনারাণী সরকার-সহ উত্তর-পূর্ব সীমান্ত রেল ও রাজ্য প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।এই নতুন মেমো ট্রেন পরিষেবা চালুর ফলে আগরতলা ও করিমগঞ্জের মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দৈনন্দিন যাত্রীদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগও আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। নতুন এই মেমো ট্রেন পরিষেবা যাত্রীদের যাতায়াতে কতটা স্বস্তি এনে দেয় এবং উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগে কতটা ইতিবাচক প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর। রেল যোগাযোগে নতুন অধ্যায়—আগরতলা-করিমগঞ্জ রুটে ছুটল প্রথম মেমো ট্রেন।