ত্রিপুরা
img

বেপরোয়া গতি, নাকি অন্য কারণ?

দক্ষিণ ত্রিপুরার কলসি ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মোটরসাইকেল। গুরুতর আহত এক যুবক। কী কারণে ঘটল এই দুর্ঘটনা? শুধুই কি গতি, নাকি রয়েছে অন্য কোনও কারণ? 
সোমবার দুপুর আনুমানিক ২টা। দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার কলসি ব্রিজ সংলগ্ন এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটরসাইকেল। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন চালক।আহত যুবকের নাম চুনচু মগ, বয়স মাত্র ১৮ বছর। তিনি দেবদারু এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দ্রুত খবর দেন জোলাইবাড়ি দমকল বাহিনীকে।দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাইখোড়া থানা ও জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশ। কী কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কলসি ব্রিজে এই দুর্ঘটনার নেপথ্যে কি শুধুই চালকের নিয়ন্ত্রণ হারানো, নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও কারণ? পুলিশের তদন্তেই মিলবে সেই উত্তর।