
ত্রিপুরায় নারী ও শিশু উন্নয়ন প্রকল্পের অগ্রগতি কতটা? কোন কোন ক্ষেত্রে আরও জোর দেওয়া হবে? সেই লক্ষ্যেই আগরতলায় অনুষ্ঠিত হলো উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক। বৈঠক শেষে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?
আগরতলার স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো নারী ও শিশু উন্নয়ন সংক্রান্ত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, চাইল্ড রাইট কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, দপ্তরের সচিব, অধিকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, নারী ও শিশুদের কল্যাণে ত্রিপুরায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। আগামী দিনেও এই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।
নারী ও শিশুর সুরক্ষা, শিক্ষা ও ক্ষমতায়ন— এই তিন ক্ষেত্রকে সামনে রেখেই আগামী দিনের কর্মপরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিল কেন্দ্র। এখন দেখার, এই পরিকল্পনার বাস্তব সুফল কত দ্রুত পৌঁছায় সাধারণ মানুষের কাছে।