ত্রিপুরা
img

ধৃত চোরের পরিচয় ঘিরে বাড়ছে রহস্য

আসাইঘাট এলাকায় এক দাগি চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আসাইঘাট গ্রামের একটি বাড়ি থেকে পিতলের বাসন চুরির সময় হাতেনাতে ধরা পড়ে এক যুবক।ধৃতের নাম আলী হোসেন, বয়স আনুমানিক ২৫ বছর। তার বাড়ি আসামের পাথারকান্দির কচুবাড়ি এলাকায় বলে জানা গেছে।অভিযোগ, গত কয়েকদিন ধরে সে আসাইঘাট এলাকায় বিভিন্ন বাড়িতে ঢুকে সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটাচ্ছিল। এর আগেও গরু চুরির ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।রবিবার আবারও একটি বাড়িতে চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ধৃত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। তবে তার পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে চলছে বিস্তারিত তদন্ত।
এই চোর কি একাই কাজ করছিল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনও চক্র? তদন্তে কী বেরোবে সামনে— এখন সেদিকেই নজর।