
বর্ণাঢ্য ও রাজনৈতিক উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হলো DYFI ধর্মনগর মহকুমা কমিটির ২২তম মহকুমা সম্মেলন। সম্মেলন শেষে গঠন করা হলো ৪৯ সদস্য বিশিষ্ট নতুন মহকুমা কমিটি।
ধর্মনগরের ফয়জুর রহমান এবং হেম গোপাল শর্মা মঞ্চে অনুষ্ঠিত হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অর্থাৎ DYFI ধর্মনগর মহকুমা কমিটির ২২তম সম্মেলন। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মহকুমা সভাপতি সানি চন্দ। এরপর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।সম্মেলনের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোক প্রস্তাবের মধ্য দিয়ে অগ্রসর হয় মূল অধিবেশন। সংগঠনের রাজ্য নেতৃত্ব এবং বিভিন্ন অতিথিরা বক্তব্য রাখেন। ১৪টি অঞ্চল থেকে আগত প্রায় ২০০ প্রতিনিধি আলোচনায় অংশ নেন এবং সাংগঠনিক রিপোর্টের ওপর মতামত প্রকাশ করেন।বক্তারা যুব সমাজের অধিকার, বেকারত্ব ও সামাজিক সমস্যার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।সম্মেলনের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে ৪৯ সদস্য বিশিষ্ট নতুন মহকুমা কমিটি গঠন করা হয়। জসিম উদ্দিনকে সভাপতি এবং অর্জুন নাথকে পুনরায় সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নতুন নেতৃত্ব কি ধর্মনগরের যুব আন্দোলনে আনবে নতুন গতি? সংগঠনের ভবিষ্যৎ পথচলা কতটা শক্তিশালী হবে, এখন সেদিকেই নজর।