ত্রিপুরা
img

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কি বাঁচবে ছোট্ট রুদ্রিক?

মাত্র দুই বছর আট মাস বয়সী রুদ্রিক সরকারের লিভার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় চরম সংকটে তার পরিবার। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীসহ রাজ্যবাসীর কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে পরিবার।
উষাবাজার বৈশ্যপাড়া এলাকার রাজীব সরকারের ছোট ছেলে রুদ্রিক সরকার গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানা গেছে।পরিবার সূত্রে জানা যায়, শিশুটির লিভার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং তাকে বাঁচাতে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন।এই কঠিন পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীসহ রাজ্যবাসীর কাছে মানবিক সাহায্যের আবেদন জানানো হয়েছে।পরিবারের দাবি, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।