
উদয়পুর এগ্রিকালচার চৌমুহনস্থিত পিআরটিআই কনফারেন্স হলে স্বদেশী জাগরণ মঞ্চ, ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আয়োজিত “প্রান্তীয় বিচার ও প্রশিক্ষণ বর্গ – ২০২৬”-এর সমাপন পর্বে অনুষ্ঠিত হলো এক গম্ভীর ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি সানি সাহা সহ স্বদেশী জাগরণ মঞ্চের ত্রিপুরা প্রান্তের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ। সেখানে অংশগ্রহণকারীদের স্বদেশী ভাবনা, অর্থনৈতিক আত্মনির্ভরতা এবং জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেপি গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগ, স্বদেশী জাগরণ মঞ্চের অখিল ভারতীয় প্রচার প্রমুখ ও উত্তর-পূর্বাঞ্চলীয় পর্যবেক্ষক ডা. ধর্মেন্দ্র কুমার দুবে, ত্রিপুরা প্রান্তের সংযোজক শিবাজী বোস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সমাপনী বক্তব্যে ডা. ধর্মেন্দ্র দুবে স্থানীয় উৎপাদন ও ক্ষুদ্র শিল্পকে এগিয়ে নিয়ে আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণের আহ্বান জানান।
এই স্বদেশী বার্তা কি নতুন অর্থনৈতিক পথ খুলে দেবে? নাকি বাস্তবায়নের চ্যালেঞ্জেই থেমে যাবে উদ্যোগ— এখন সেদিকেই নজর।