ত্রিপুরা
img

কারা পেল এই বছরের বড় সম্মান?

রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্র-ছাত্রীদের প্রদান করা হলো ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট-কাম-মিনস অ্যাওয়ার্ডস-২০২৬।
ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকরানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শ্যামল দাস, প্রাক্তন অধ্যাপক ড. জগদীশ গণচৌধুরী, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর প্রিন্সিপাল ড. দিবাকর দেব এবং ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য পার্থ প্রতীম সাহা। বক্তারা বলেন, মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই পুরস্কার প্রদান করা হয়।উল্লেখ্য, এই পুরস্কার মূলত মেধাবী, আর্থিকভাবে দুর্বল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়ে থাকে। এ বছর মোট ৩৫ জন ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা হয়।মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং সিবিএসই বোর্ডের কৃতি পরীক্ষার্থীদের পাশাপাশি বিশেষ ক্যাটাগরিতেও একাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।