ত্রিপুরা
img

HPV ভ্যাকসিন নিয়ে কী বার্তা দিলেন চিকিৎসকরা ?

কল্যাণপুর আর.ডি. ব্লকের পঞ্চায়েত সমিতি হলে রবিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পোলিও টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র দাস, সিএমও ড. পদ্ম রাম জমাতিয়া, ডিআইএসই সুজিত দাস, ডিআইও ড. বিক্রম দেব্বর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।উপস্থিত অতিথিরা পাঁচ বছর পর্যন্ত সকল শিশুকে পোলিও প্রতিরোধে ‘দুই ফোঁটা’ ভ্যাকসিন দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের প্রতি সচেতনতার আহ্বান জানান।অনুষ্ঠানে স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা সমসাময়িক টিকাকরণ ও জনস্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। বিশেষ করে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) ভ্যাকসিন নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য প্রসঙ্গে তাঁরা তীব্র প্রতিক্রিয়া জানান।চিকিৎসকদের দাবি, HPV ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর।তাঁরা আরও বলেন, যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সরকারি স্বাস্থ্য দপ্তর ও চিকিৎসকদের পরামর্শই গ্রহণ করা উচিত।
স্বাস্থ্য সচেতনতার এই বার্তা কি পৌঁছাবে প্রত্যন্ত গ্রামে? আর ভুয়ো তথ্যের বিরুদ্ধে কতটা কার্যকর হবে এই প্রচার, এখন সেদিকেই নজর।