
ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। ব্যাংকের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহক পরিষেবা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় এই বৈঠকে।
রাজ্যের আর্থিক পরিষেবাকে আরও শক্তিশালী ও গ্রাহকবান্ধব করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক। সেই লক্ষ্যেই আয়োজিত সাংবাদিক সম্মেলনে ব্যাংকের পক্ষ থেকে বর্তমান পরিষেবা, ডিজিটাল ব্যাংকিং, ঋণ প্রকল্প এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।এছাড়াও গ্রাহকদের সুবিধা বৃদ্ধি, স্বচ্ছতা বজায় রাখা এবং ব্যাংকের পরিষেবাকে আরও আধুনিক করার লক্ষ্যে নেওয়া একাধিক পদক্ষেপের কথাও জানানো হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
সাংবাদিক সম্মেলনে উঠে আসা ঘোষণাগুলি কতটা বদলে দেবে গ্রাহক পরিষেবা? আগামী দিনে ব্যাংকের নতুন পদক্ষেপের দিকেই এখন সবার নজর।