
তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির একাধিক দাবি সামনে রেখে আগামী ২৯ জুন এসসি-ওবিসি কর্পোরেশন ঘেরাওয়ের ডাক দিল প্রদেশ কংগ্রেসের এসসি ও ওবিসি বিভাগ। শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে ১১ দফা দাবি তুলে ধরে আন্দোলনের ঘোষণা দেন সংগঠনের নেতৃত্ব। আগামী ২৯ জুন আগরতলার লেক চৌমুহনীস্থিত এসসি-ওবিসি কর্পোরেশন ঘেরাওয়ের ডাক দিল প্রদেশ কংগ্রেসের এসসি ও ওবিসি বিভাগ। শনিবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস এবং ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ।সাংবাদিক সম্মেলনে নেতারা জানান, এসসি সম্প্রদায়ের জন্য সরকারি শূন্যপদ পূরণ, কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা, গ্যারান্টার ছাড়াই ঋণ, শিক্ষিত বেকারদের মাসিক পাঁচ হাজার টাকা ভাতা, তপশিলি ইঞ্জিনিয়ারদের ঋণ সুবিধা, বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা এবং রেগা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি জানানো হয়েছে।অন্যদিকে ওবিসি সম্প্রদায়ের জন্য গ্যারান্টার ছাড়া ঋণ, সরকারি বাজেটে বিশেষ প্রকল্প, ওবিসি ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন, কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ শতাংশ সংরক্ষণ কার্যকর এবং শিক্ষিত বেকারদের মাসিক পাঁচ হাজার টাকা ভাতা-সহ একাধিক দাবি তুলে ধরা হয়। এসব দাবি আদায়েই ২৯ জুন কর্পোরেশন ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেয় সংগঠন।১১ দফা দাবিকে ঘিরে ২৯ জুনের এই ঘেরাও কর্মসূচি কি সরকারের তরফে ইতিবাচক সাড়া আনবে, নাকি আন্দোলন আরও জোরদার হবে? এখন সেদিকেই নজর। সরকারের দরজায় দাবি, নাকি আন্দোলনের নতুন অধ্যায়?