
বিদ্যুৎ ক্ষেত্রের কর্মীদের বিভিন্ন দাবি, সমস্যা এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পূর্বাঞ্চলীয় বৈঠকে মিলিত হলো ইলেকট্রিক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া। আগরতলার ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে একাধিক রাজ্যের প্রতিনিধিরা অংশ নেন। আগরতলার ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত হলো ইলেকট্রিক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় আঞ্চলিক বৈঠক। পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের প্রতিনিধি উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত চারটি রাজ্যের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন।বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, বিদ্যুৎ ক্ষেত্রের কর্মীদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে কর্মীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে উপস্থিত ছিলেন সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি কমরেড সুভাষ লাম্বা-সহ ইলেকট্রিক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা। আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের দিকেও জোর দেওয়া হয়। সাত রাজ্যের বদলে চার রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠক থেকে ভবিষ্যতে কর্মীদের স্বার্থে কী সিদ্ধান্ত সামনে আসে? এখন সেদিকেই নজর। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা... এবার কী বার্তা দিল কর্মী সংগঠন?