
আগামী ২৮ জুন DYFI-এর ২২তম ধর্মনগর মহকুমা সম্মেলনকে সামনে রেখে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হলো মশাল মিছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বসহ বিভিন্ন জনস্বার্থের ইস্যু তুলে ধরেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় সিপিআই(এম)-এর জেলা কার্যালয় থেকে শুরু হয় DYFI ধর্মনগর মহকুমা কমিটির মশাল মিছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মিছিলটি পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত, যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, কদমতলা-কুর্তির বিধায়ক ইসলাম উদ্দিন, DYFI-এর মহকুমা সম্পাদক অর্জুন নাথ-সহ সংগঠনের বহু নেতা-কর্মী।মিছিল শেষে অমিতাভ দত্ত বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি এবং বেকারত্বের মতো জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে রেখেই অনুষ্ঠিত হতে চলেছে DYFI-এর ২২তম ধর্মনগর মহকুমা সম্মেলন।
সম্মেলন থেকে কী নতুন কর্মসূচি বা বার্তা আসবে? আগামী দিনের আন্দোলনের রূপরেখা কী হবে? এখন সেদিকেই নজর।