
চড়িলাম বিধানসভা কেন্দ্রের লাল সিং মুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বৃহস্পতিবার এক বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।
সিপাহীজলা জেলার অধীনে মোট ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা।এদিন লাল সিং মুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ২৪ ঘণ্টা OPD পরিষেবার ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন তিনি।উপস্থিত ছিলেন:সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, অন্তরা সরকার দেব, তফাজ্জল হোসেন, বিশ্বজিৎ কলই, সুবোধ দেববর্মা, মানব দেববর্মা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।এই বিশাল উন্নয়ন প্রকল্পগুলির ফলে সিপাহীজলা জেলার স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক পরিষেবায় কতটা পরিবর্তন আসবে—আর বাস্তবেই কি বদলে যাবে সাধারণ মানুষের জীবনমান?সেই দিকেই এখন তাকিয়ে গোটা জেলা