
ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায়—১৯৭৫ সালের জরুরি অবস্থা। সেই সময়কার বাস্তব চিত্র তুলে ধরা একটি বিশেষ ডকুমেন্টারি আজ প্রদর্শিত হলো আগরতলায়। নজরুল কলাক্ষেত্রে আয়োজিত ‘সংবিধান হত্যা দিবস’ উপলক্ষে এই প্রামাণ্যচিত্র ঘিরে তৈরি হয় বিশেষ আগ্রহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।ডকুমেন্টারিতে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময়কার রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার সীমিতকরণ এবং গণতন্ত্রের ওপর প্রভাব তুলে ধরা হয়।দর্শকদের মতে, প্রামাণ্যচিত্রটি সেই সময়ের ইতিহাসকে নতুন করে উপলব্ধি করতে সাহায্য করে।
তবে প্রশ্ন উঠছে—ইতিহাসের সেই অন্ধকার অধ্যায় থেকে বর্তমান রাজনীতি কী শিক্ষা নেবে?গণতন্ত্রের সুরক্ষায় এই বার্তা কতটা প্রভাব ফেলবে—সেদিকেই এখন নজর সকলের।