
ব্যবসায়িক সাফল্যের এক বছর পূর্তি, আর সেই আনন্দ ভাগ করে নেওয়া হলো সমাজের প্রবীণ মানুষদের সঙ্গে। খয়েরপুরে এক অনন্য মানবিক উদ্যোগের মাধ্যমে নজর কাড়ল হাম-সাফার ট্রাভেলস।
এই উপলক্ষে বৃদ্ধাশ্রমের আবাসিক প্রবীণদের সঙ্গে সময় কাটান সংস্থার সদস্যরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী এবং খাবার।সংস্থার সদস্যরা জানান, শুধুমাত্র ব্যবসায়িক সাফল্য নয়, সমাজের প্রবীণ নাগরিকদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে থাকার বার্তাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আশ্রমের আবাসিক এবং স্থানীয় বাসিন্দারাও।
এক বছরের পথচলায় সমাজের প্রবীণদের পাশে দাঁড়িয়ে মানবিকতার বার্তা দিল হামসাফার ট্রাভেলস। তবে এটিই কি শেষ? নাকি আগামী দিনেও আরও বড় পরিসরে সমাজসেবামূলক কর্মসূচি নিয়ে এগিয়ে আসবে সংস্থাটি—সেই প্রত্যাশাই এখন সকলের।
SUJIT DA -TINA