Category not found!
img

অঙ্গনওয়ারীর খাদ্যে পোকা, প্রশ্নের মুখে আইসিডিএস

মোহনপুরের একটি অঙ্গনওয়ারী কেন্দ্রকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রীতে মিলেছে অসংখ্য পোকা। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন সুবিধাভোগী ও অভিভাবকরা।
অভিযোগ, শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য যে চাল-ডাল সরবরাহ করা হচ্ছে, তাতে কিলবিল করছে পোকা। ডালের বড় অংশই পোকায় খেয়ে ফেলেছে বলে দাবি সুবিধাভোগীদের। স্থানীয়দের অভিযোগ, এই খাদ্যসামগ্রী কোনোভাবেই খাওয়ার উপযুক্ত নয়। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে একই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।জানা যায়, বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট সুপারভাইজার নাকি খাদ্যসামগ্রী রোদে শুকিয়ে ব্যবহার করার পরামর্শ দেন।এদিকে সুবিধাভোগীদের একাংশের দাবি, চাল পরিবর্তনের অনুরোধ জানানো হলেও তাতে সাড়া মেলেনি।ঘটনার ছবি ও অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন।
শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ খাদ্যে যদি সত্যিই পোকায় ভরা চাল-ডাল বিতরণ হয়ে থাকে, তাহলে এর দায় কার? শুধু সুপারভাইজার, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো গাফিলতি? তদন্তে সামনে আসতে পারে কি আরও চাঞ্চল্যকর তথ্য? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা মোহনপুর।
SUJIT-TINA