ত্রিপুরা
img

কাঠালতলি ভাঙচুর-অগ্নিসংযোগে আটক চারজন

কাঠালতলির সমীর দাস হত্যা কাণ্ডের পর উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতিতে এবার বড় পদক্ষেপ নিল পুলিশ। বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্য।
সমীর দাস হত্যাকাণ্ডের পর এলাকায় সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।জানা গেছে, তাদের বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।আটক ব্যক্তিদের বাড়ি যথাক্রমে রানীখামার, কাঠালতলি বাজার এবং মধুবন কাঠালতলি এলাকায়।আজ তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক বিস্তারিত তথ্য তুলে ধরেন।তিনি জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।
তবে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, আর তদন্তে সামনে আসতে পারে কি নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য—সেদিকেই এখন নজর গোটা রাজ্যের
PIKLU-TINA