ত্রিপুরা
img

হারানো মোবাইল উদ্ধার করে নজির গড়ল পুলিশ

হারানো মোবাইল উদ্ধার করে ফের মালিকের হাতে তুলে দিয়ে নজির গড়ল বিমানবন্দর থানার পুলিশ। বিহারসহ ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে উদ্ধার হওয়া মোট ২২টি মোবাইল ঘিরে তৈরি হয়েছে ব্যাপক প্রশংসা।
বিমানবন্দর থানা পুলিশের উদ্যোগে হারানো ও চুরি যাওয়া ২২টি মোবাইল উদ্ধার করা হয়েছে।এই মোবাইলগুলি বিহারসহ ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে ট্র্যাকিং ও প্রযুক্তির সাহায্যে উদ্ধার করা হয়।পরবর্তীতে প্রকৃত মালিকদের শনাক্ত করে তাদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয়।বিমানবন্দর থানার ওসি সুশান্ত দেব জানান, প্রযুক্তির সহায়তায় নিয়মিতভাবেই হারানো সামগ্রী উদ্ধার অভিযান চলছে।
তবে প্রশ্ন উঠছে—আরও কত হারানো মোবাইল রয়েছে এই চক্রের বাইরে?এই প্রযুক্তিনির্ভর অভিযানে আগামী দিনে কত বড় সাফল্য আসবে—সেদিকেই নজর এখন সকলের।