ত্রিপুরা
img

রেলস্টেশনে যাত্রী দুর্ভোগ! প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

সাব্রুম রেলস্টেশনকে ঘিরে যাত্রী দুর্ভোগের অভিযোগ ক্রমেই বাড়ছে। রাস্তার বেহাল অবস্থা ও নিরাপত্তাহীনতার অভিযোগে সরব নিত্যযাত্রীরা।
অভিযোগ, স্টেশনে যাওয়ার রাস্তায় দুই পাশে আগাছা ও পাতি জঙ্গলে সরু হয়ে গেছে পথ। ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।অটোচালকদের দাবি, রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয়। রাবার বাগান ও অন্ধকার রাস্তা মিলিয়ে পুরো এলাকা কার্যত ভয়ের রাস্তায় পরিণত হয়েছে।একাংশ যাত্রীর অভিযোগ, স্টেশনে রাতে ট্রেন পৌঁছানোয় যাত্রীদের বাড়ি ফেরার সময় চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হয়। পাশাপাশি ড্রাগস ও ছিনতাইয়ের আতঙ্কও রয়েছে বলে দাবি স্থানীয়দের।এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা পরিষ্কার, আলো ব্যবস্থা এবং পুলিশের টহলদারি বাড়াতে হবে। নইলে বড় দুর্ঘটনা বা অপরাধ ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।