
কৃষকদের আর্থিক সহায়তা আরও শক্তিশালী করতে PM-KISAN-এর ২৩তম কিস্তি প্রকাশ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো এ. ডি. নগর রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও আধিকারিকরা। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা আরও জোরদার করার বার্তা তুলে ধরা হয়। সরকারের দাবি, কৃষকদের উন্নয়ন এবং কৃষি ক্ষেত্রকে শক্তিশালী করতেই এই ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে নেওয়া হচ্ছে।অন্যদিকে, একই দিনে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা।তারকেশ্বরের সেই অনুষ্ঠানটি অনলাইনের মাধ্যমে এ. ডি. নগরের অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়। ফলে উপস্থিত অতিথি ও কৃষকরাও দেশের শীর্ষ নেতৃত্বের বক্তব্য শোনার সুযোগ পান।
কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছল নতুন কিস্তির অর্থ, কিন্তু আগামী দিনে কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার আর কী কী বড় ঘোষণা করতে চলেছে? সেই দিকেই এখন নজর কৃষক সমাজের।