
বামুটিয়ায় সরকারি জমির মাটি কাটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক ও উত্তেজনা। ডি.সি নগর তহশীলের অন্তর্গত তুলাবাগান এলাকার প্রধান সড়কের পাশে থাকা ওই জমিকে ঘিরে এই পরিস্থিতি।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা মণীন্দ্র রায় প্রায় ৩০ বছর ধরে ওই সরকারি জমিতে কৃষিকাজ করে আসছেন। সম্প্রতি সবজি চাষের প্রস্তুতির অংশ হিসেবে তিনি জমির মাটি কাটার কাজ শুরু করেন।কিন্তু অভিযোগ, জমিটি প্রধান সড়কের পাশে হওয়ায় মাটি কাটার ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এরপরই স্থানীয়রা এর বিরোধিতা করেন, এবং পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে।অন্যদিকে, মণীন্দ্র রায় জানান, দীর্ঘদিন ধরে তিনি এই জমিতে কৃষিকাজ করে আসছেন এবং আগে কখনও কোনো সমস্যা হয়নি। তবে বর্তমান পরিস্থিতিকে তিনি কিছুটা রহস্যজনক বলেও দাবি করেন।তিনি আরও জানান, স্থানীয়দের দাবি অনুযায়ী তিনি রাস্তার পাশ থেকে নিরাপদ দূরত্ব রেখে মাটি দিয়ে ব্যবধান বাড়িয়ে দেবেন।
“এখন দেখার বিষয়—এই বিবাদ কি মিটবে মাটির ব্যবধানেই, নাকি সামনে সামনে আরও বাড়বে উত্তেজনার পারদ…