ত্রিপুরা
img

রাস্তায় দাঁড়িয়ে লুট! অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ”

গাড়ি চালকের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাস্তায় দাঁড় করিয়ে অস্ত্র দেখিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে, এমনকি থানার নাম জড়ানোর অভিযোগেও তৈরি হয়েছে প্রশ্ন।
অভিযোগ, সঞ্জয় দেব সহ আরও দুই ব্যক্তি তাকে পিস্তল দেখিয়ে হুমকি দেয়।এরপর তার কাছ থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা, দুইটি ATM কার্ড, রেজিস্ট্রেশন কাগজপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ. ঘটনার পর তাকে এনসিসি থানায় নিয়ে যাওয়া হয় বলেও দাবি করা হয়েছে। সেখানে সিসিটিভি ক্যামেরার সামনে গাড়ি পরীক্ষা করা হলেও কোনো অবৈধ কিছু না পাওয়া যায় বলে জানা গেছে। ভুক্তভোগীর অভিযোগ, পরে তিনি স্থানীয় ক্লাব ও কাউন্সিলরের কাছে বিষয়টি জানান এবং সাহায্যের আশ্বাস পান। ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। 
পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে ভুক্তভোগী থেকে শুরু করে স্থানীয় মানুষ।তদন্ত যত এগোবে, ততই কি সামনে আসবে নতুন মোড়? নাকি সত্যিই ভুক্তভোগী পাবেন ন্যায়—এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।