
আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে বামুটিয়া বিধানসভায় অনুষ্ঠিত হল বিশেষ বৈঠক। এবার দলের বয়সজ্যেষ্ঠ কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল বিজেপি নেতৃত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজেপির প্রভারি ডক্টর রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক কৃষ্ণদাস এবং মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা।বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসংযোগ কর্মসূচি এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।নেতৃত্বরা জানান, দলের প্রবীণ কর্মীরাই সংগঠনের মূল ভিত্তি।তাদের অভিজ্ঞতা ও নির্দেশনা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বৈঠকে উপস্থিত কর্মীদের মতামতও শোনা হয় এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।দলের কর্মসূচিকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় এদিন।
প্রবীণদের নিয়ে এই বিশেষ বৈঠক কি শুধুই সাংগঠনিক আলোচনা, নাকি এর মধ্যেই লুকিয়ে রয়েছে আগামী রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? নির্বাচনী আবহ যত এগোচ্ছে, ততই সক্রিয় হচ্ছে রাজনৈতিক দলগুলি। এখন নজর, এই বৈঠকের বার্তা কতটা প্রভাব ফেলতে পারে মাঠের রাজনীতিতে।