ত্রিপুরা
img

নাগপুরে ভয়াবহ অভিযোগ! ধর্ষণ ও ব্ল্যাকমেইলের তদন্তে পুলিশ

মহারাষ্ট্রের নাগপুরে এক বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। ধর্ষণ, ব্ল্যাকমেইল ও জোর করে ধর্ম পরিবর্তনের অভিযোগে উত্তাল গোটা এলাকা।
অভিযোগ, ভারতীয় বায়ুসেনার এক শীর্ষ আধিকারিকের ২৪ বছর বয়সী স্ত্রীকে ধর্ষণ, ব্ল্যাকমেইল এবং জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যেই দুইজন অভিযুক্ত গ্রেপ্তার, আরও একজনের খোঁজে তল্লাশি চলছে।জানা গেছে, অভিযুক্ত আজ্জাজ তাজ মাদরে ভুক্তভোগীর সঙ্গে পরিচয়ের সুযোগ নিয়ে তাঁকে একটি হোটেলে নিয়ে যায়।সেখানে মাদক মেশানো পানীয় খাইয়ে অচেতন অবস্থায় ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ।পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয় এবং প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আরও এক মৌলবীর খোঁজে তল্লাশি চলছে।ভাইরাল হওয়া ভিডিও নিয়েও শুরু হয়েছে তদন্ত।পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নাগপুরের এই ঘটনা এখন গোটা দেশের নজরে। তদন্ত যত এগোচ্ছে, সামনে আসছে আরও ভয়ঙ্কর তথ্যের ইঙ্গিত। এই ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে, এখন সেটাই বড় প্রশ্ন।