
সংগঠনকে আরও মজবুত করতে বিজেপির বনমালীপুর মন্ডলে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাংসদ ও সংগঠনের গুরুত্বপূর্ণ মুখেরা।
দলের ভিতর সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বুথ স্তরের কার্যক্রম এবং আগামী রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মহামন্ত্রী রবীন্দ্র রাজু-জি, সাংসদ রাজিব ভট্টাচার্য সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। তৃণমূল স্তরে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার বার্তা দেন নেতৃত্বরা নেতৃত্বদের মতে, বুথ স্তরই সংগঠনের মূল শক্তি, তাই সেখানে আরও সুসংগঠিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়। আগামী দিনে জনসংযোগ ও সাংগঠনিক বিস্তার বাড়ানোর কৌশল নিয়েও আলোচনা হয়। বৈঠকে কর্মীদের ভূমিকা, দায়িত্ব এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়।